সাংবাদিক জহুরুলের পিতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 6 hours ago

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের বর্তমান সফল সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক জহুরুল ইসলামের পরম শ্রদ্ধেয় পিতা মরহুম আব্দুল গফুর সরকারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

গত বুধবার (১৭ জুন ২০২৬) বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাতীস্থ মরহুমের নিজ বাসভবনে পরিবারের পক্ষ থেকে এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল—মরহুমের রুহের মাগফেরাত ও জান্নাত কামনা করে পবিত্র কোরআন তিলাওয়াত, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল এবং সবশেষে স্থানীয় এতিম, দুস্থ ও অসহায় মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ।

উল্লেখ্য, বিগত ২০২০ সালের ১৭ জুন বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে (তৎকালীন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে আব্দুল গফুর সরকার ইন্তেকাল করেছিলেন।

মৃত্যুকালে প্রবীণ ও সদালাপী এই ব্যক্তিত্বের বয়স হয়েছিল আনুমানিক ৭৮ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, যোগ্য সন্তান-সন্ততিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে বেলকুচি উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ গভীর সমবেদনা ও মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।

  • আব্দুল গফুর সরকার
  • জহুরুল ইসলাম
  • বেলকুচি উপজেলা
  • বেলকুচি প্রেসক্লাব
  • মৃত্যুবার্ষিকী
  • সিরাজগঞ্জ সংবাদ