বাউফলবাসীর উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 2 hours ago

বাউফল প্রতিনিধি.

শের আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসাইন পটুয়াখালীর বাউফলবাসীর উদ্দেশে একটি বিশেষ সতর্কবার্তা দিয়েছেন। মূলত কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি তাঁর ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেন। (৮ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, পটুয়াখালীর বাউফলের বেশ কিছু মানুষের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ‘বাংলা এডিশন’ কর্তৃপক্ষ সবাইকে বিষয়টি অবহিত করছে।ইলিয়াস হোসাইন বলেন, “বাংলা এডিশন থেকে চলে যাওয়ার পর নিজেকে আর প্রতিষ্ঠানের কর্মী হিসেবে পরিচয় দেওয়া নীতিগতভাবে ঠিক নয়।”ফেসবুক পোস্টের সঙ্গে সংযুক্ত একটি ফটোকার্ডে স্পষ্ট জানানো হয় যে, বাংলা এডিশনের সাবেক রিপোর্টার মুনতাসির তাসরিফ লামিম গত পাঁচ মাস ধরে প্রতিষ্ঠানটিতে কর্মরত নন।ফটোকার্ডে আরও বলা হয়, “বাংলা এডিশন কিংবা ১৫ মিনিটস পরিবারের সঙ্গে তাঁর (লামিম) কোনো সম্পর্ক নেই। বিষয়টি সবাইকে, বিশেষ করে বাউফলবাসীকে অবহিত করা হলো।” মূলত প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে কোনো অনৈতিক সুবিধা বা বিভ্রান্তি ছড়ানো রোধ করতেই এই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

  • ইলিয়াস হোসাইন
  • পটুয়াখালী
  • বাউফল
  • বাংলা এডিশন
  • মুনতাসির তাসরিফ লামিম