ইন্টারপোল নেটওয়ার্কে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 20 seconds ago

দুবাইয়ে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের আইনশৃঙ্খলা বাহিনী। দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা একটি মামলার ভিত্তিতে এবং ইন্টারপোলের সহযোগিতায় এই গ্রেপ্তার কার্যকর করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা নিশ্চিত করেছেন, দুবাই সিটি পুলিশ তাকে আটক করে হেফাজতে নিয়েছে। সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো ই-মেইলের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে বেনজীর আহমেদ সেখানে পুলিশি হেফাজতে রয়েছেন।

সরকার জানিয়েছে, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী, গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন জমা দিতে হয়।দুদকের মামলা, গ্রেপ্তারি পরোয়ানা এবং তদন্ত সংক্রান্ত সব নথি প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে প্রত্যর্পণ প্রস্তাব অনুমোদন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে।

  • ACC Case
  • bangladesh news
  • Benazir Ahmed
  • Corruption Case
  • Dubai Arrest
  • Ex IGP
  • Extradition Process
  • Interpol
  • UAE Police