
আল আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় “অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬”-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। (১৬ মে) সকালে বেলকুচি এলএসডি ক্রয় কেন্দ্রে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আমিরুল ইসলাম খান আলীম।বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার এবং অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি এবং বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম।উদ্বোধনী পর্বে স্থানীয় জনপ্রতিভি, সাধারণ কৃষক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ অংশে আমন্ত্রিত অতিথিরা সরকারি ক্রয় কেন্দ্রের সার্বিক কার্যক্রম সরজমিন পরিদর্শন করেন এবং ধান-চাল বিক্রি করতে আসা স্থানীয় প্রান্তিক কৃষকদের সাথে মতবিনিময় করেন।
