সোহাগপুর শ্যাম কিশোর স্কুলে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 hours ago

আল আমিন হোসেন, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোহাগপুর সরকারি শ্যাম কিশোর পাইলট উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিদ্যালয়ের পশ্চিম ভবনের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ও আবেগঘন মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে সাক্ষাৎ, কুশল বিনিময় ও বিদ্যালয় জীবনের স্মৃতিচারণায় মেতে ওঠেন অ্যালামনাই সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, পূর্বানী গ্রুপের চেয়ারম্যান এবং ঢাকা ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই সরকার। তিনি তাঁর বক্তব্যে বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অ্যালামনাই সদস্যদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসি-এর সাবেক চেয়ারম্যান আলতাফ সরকার এবং সাবেক যুগ্ম সচিব নুরুল হুদা মনি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, গাজী সাইদুর রহমান, আব্দুল মজিদ খাঁন ও খায়রুল বাসার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু, কোষাধ্যক্ষ শামসুজ্জামান অপু, দপ্তর সম্পাদক বদিউজ্জামান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী মোস্তফা, প্রচার সম্পাদক আতিকুল আমিন রিজন, অধ্যক্ষ শামীম সরকার এবং বিশিষ্ট সমাজসেবক হাজী আকছেদ আলী প্রামানিকসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ, বিভিন্ন পেশায় নিয়োজিত প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং অ্যালামনাই কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

  • ঈদ পুনর্মিলনী
  • বেলকুচি
  • সিরাজগঞ্জ
  • সোহাগপুর শ্যাম কিশোর স্কুল