ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতির মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 4 hours ago

শেখ জুনায়েদ, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সদ্যপ্রয়াত সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক এফ এস জামিল পাভেলের অকাল ও আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৬ জুন ২০২৬) বাদ মাগরিব রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই বিশেষ সভার আয়োজন করা হয়।ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি ও স্থায়ী কমিটির সহ-সভাপতি মো. ফরহাদ সরকারের সভাপতিত্বে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দিনকালের সাবেক জেলা প্রতিনিধি এবং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক মলাই।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মরহুমের স্মৃতিচারণ করেন—বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সভাপতি সাজিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী আশরাফুদ্দীন আহমদ, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের আইনজীবী সহকারী নূর মোহাম্মদ খান এবং মরহুম সভাপতি জামিল পাভেলের একমাত্র পুত্র উমর ফারুক শান্ত।শোকসভায় মরহুমের দীর্ঘদিনের সহকর্মী ও স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন—দৈনিক নববাণীর জেলা প্রতিনিধি শেখ জুনায়েদ, প্রবীণ সাংবাদিক হাজী শাহজাহান ভূঁইয়া, দৈনিক আজকালের জেলা প্রতিনিধি মো. ইসমাইল, বাংলা এডিশনের জেলা প্রতিনিধি মোসাব্বির হাসান (সজিব), দৈনিক মাতৃজগতের সিনিয়র রিপোর্টার তাছলিমা শারমিন, দৈনিক ভোরের কথার জেলা প্রতিনিধি শেখ সাদী সুমন এবং দৈনিক অভয়নগরের ক্রাইম রিপোর্টার নওশাদ ভূঁইয়া।এছাড়াও জ্যেষ্ঠ এই সাংবাদিককে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন—ঢাকা প্রতিদিনের প্রতিনিধি আলামিন, দৈনিক চলার পথের স্টাফ রিপোর্টার সোয়াইব ইসলাম সোহেল, সাপ্তাহিক আমাদের কথার জেলা প্রতিনিধি মো. আরমান, দৈনিক রিপাবলিকের জেলা প্রতিনিধি এনায়েত খান এবং সাপ্তাহিক পূর্বধারার জেলা প্রতিনিধি মো. জুয়েল রানা। অনুষ্ঠানে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন সাফায়েত মিয়া, মো. ইয়াকুব ও যুবরাজ।ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবির চৌধুরী রিপনের অত্যন্ত সুশৃঙ্খল ও শোকাতুর সঞ্চালনায় সভা শেষে মরহুম এফ এস জামিল পাভেলের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইশরাত হোসেন।স্মরণসভায় বক্তারা মরহুম এফ এস জামিল পাভেলের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সোনালী অতীত, সাহসিকতা, সমাজসেবামূলক অবদান এবং স্থানীয় তরুণ সাংবাদিকদের গড়ে তোলার পেছনে তাঁর অভিভাবকসুলভ ভূমিকার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন।

বক্তারা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর রেখে যাওয়া আদর্শকে ধারণ করে জেলার সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

  • এফ এস জামিল পাভেল
  • ব্রাহ্মণবাড়িয়া সংবাদ
  • রিপোর্টার্স ক্লাব
  • শোকসভা ও দোয়া মাহফিল