কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই!!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 2 months ago

বিনোদন ডেস্ক:

লিভারের মারাত্মক জটিলতায় আক্রান্ত হয়ে না-ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত আবেগঘন একটি বার্তার মাধ্যমে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর পিতা তথা জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ।লিভার সংক্রান্ত নানাবিধ সমস্যার কারণে বেশ কিছু দিন ধরেই কারিনার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল।

প্রাথমিক অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় এবং উন্নত চিকিৎসার প্রয়োজনে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাঁকে ভারতের চেন্নাইয়ে স্থানান্তর করা হয়। সেখানকার ভেলোরের খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে অবশেষে বিদায় নিলেন এই তরুণী। তাঁর এই অকাল প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

  • কনটেন্ট ক্রিয়েটর
  • কায়সার হামিদ
  • কারিনা কায়সার
  • কারিনা কায়সারের মৃত্যু
  • বিনোদন সংবাদ