
মারুফ খন্দকার, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় দৈনিক ‘দৈনিক ইনকিলাব’-এ দোয়ারাবাজার প্রতিনিধি হিসেবে মোঃ মাসুদ রানা সোহাগ নিযুক্ত হওয়ায় তাঁকে সংবর্ধনা ও মিষ্টিমুখ করিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দ।
শনিবার (২৫ এপ্রিল) রাত ৮টায় দোয়ারাবাজার উপজেলা সদরের বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সুরমা ইউপি সদস্য মনির উদ্দীন, বিএনপি নেতা জহির মিয়া, জমসিদ আহমেদ, মনজুর মিয়া, কফিল আহমেদ, উপজেলা বিএনপি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ, সদস্য ফাহাদ ইসলাম, রকি আহমেদসহ শরীফপুর এলাকার যুবকেরা।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন যে, গণমাধ্যম হলো সমাজের আয়না। একজন সাংবাদিকের মূল দায়িত্ব কেবল সংবাদ প্রচার করা নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে ভূমিকা রাখা। তারা প্রত্যাশা ব্যক্ত করেন যে, নবনিযুক্ত প্রতিনিধি মোঃ মাসুদ রানা সোহাগ সততা ও একাগ্রতার সাথে দায়িত্ব পালন করে অত্র এলাকার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরবেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নতুন নিযুক্ত প্রতিনিধিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টিমুখের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি মোঃ মাসুদ রানা সোহাগ জানান, তাঁর ওপর অর্পিত দায়িত্ব তিনি যথাযথভাবে পালনের চেষ্টা করবেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জনই হবে তাঁর প্রধান লক্ষ্য।
