
ইমান আলী, স্টাফ রিপোর্টার, ঢাকা
ঢাকা, শুক্রবার ১ মে ২০২৬— ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এক নেতাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী হিসেবে প্রচার করা সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে সংগঠনটি।
এক জরুরি বিজ্ঞপ্তিতে ছাত্রশিবির স্পষ্ট করেছে যে, সংগঠনের কোনো দায়িত্বশীল ব্যক্তি স্বপদে বহাল থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচনে অংশ নেওয়ার বা প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করার কোনো সাংগঠনিক বিধান নেই।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ছাত্রশিবিরের সাংগঠনিক দায়িত্ব সম্পন্ন করার পর ব্যক্তিগত ইচ্ছায় যে কেউ যেকোনো রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
এই ধরনের বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এই বিবৃতিটি প্রদান করেন।
