নাসিরনগরে গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র সংগঠন প্রাছাস এর আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 hours ago

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ও দ্বীনি-উদারপন্থী শিক্ষাপীঠ গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐতিহ্যবাহী সংগঠন ‘প্রাক্তন ছাত্র সংগঠন’ (প্রাছাস)-এর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার (৩০ মে ২০২৬) সংগঠনের সম্মানিত উপদেষ্টা এ কে এম খালেদ ও ফারুক আহমেদ যৌথভাবে স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এই নতুন আহ্বায়ক কমিটির চূড়ান্ত অনুমোদন দেন।

ঘোষিত এই নতুন কমিটিতে আবুল হাসান চৌধুরীকে সর্বসম্মতভাবে আহ্বায়ক এবং মো. আশরাফ উদ্দিনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।এছাড়া কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন—সুমন কুমার দেব, শাহ আলম ভূঞা, গোলাম কিবরিয়া, সাইফুর রহমান খান, খোকন দেব, মিছির উদ্দিন, আকবর হোসেন শ্যামল, ফাইজুল হক, মুসলিম উদ্দিন চৌধুরী সোহাগ, মো. এখলাছ পাঠান এবং সৈয়দ এহসানুল কাদের মিল্টন।

কমিটির অন্যান্য সম্মানিত ও সক্রিয় সদস্যরা হলেন—অজিত বিশ্বাস, আব্দুল আল বারেক, মো. তোয়াব আলী, মো. দেলোয়ার হোসেন রতন, মো. হামায়ুন কবির, মোনায়েম আহমেদ, হাফিজুর রহমান শিবলী, আব্দুল খালেক, তুষার মোল্লা, আবু বকর সিদ্দিক মোল্লা, এ.কে.এম ওয়ালিদ, শেখর রায় শংকর, পারভেজ মিয়া, কামরুল হাসান উৎস, শফিউল আলম সুমন, আব্দুল সালাম রতন এবং সাজেদুর রহমান।নবগঠিত আহ্বায়ক কমিটির শীর্ষ নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে জানান, প্রতিষ্ঠানের সকল প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সুদৃঢ় যোগাযোগ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার বন্ধন আরও জোরদার করা, প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত ও শিক্ষার মানোন্নয়নে কার্যকর অবদান রাখা এবং এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সরাসরি সক্রিয় ভূমিকা পালন করাই এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

নেতৃবৃন্দ আরও বলেন, গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সকল প্রাক্তন শিক্ষার্থীকে এই সংগঠনের ছায়াতলে ঐক্যবদ্ধ ও সম্পৃক্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ সমাজের কল্যাণে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। নতুন এই কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।

  • গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ কলেজ
  • নাসিরনগর সংবাদ
  • প্রাক্তন ছাত্র সংগঠন প্রাছাস