ডেঙ্গু প্রতিরোধে বিডি ক্লিন ঢাকা উত্তর – ১২ টিমের তারুণ্যের পরিচ্ছন্নতার কার্যক্রম

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 year ago

মুহাম্মদ এরশাদুল ইসলাম

“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকেই” — এই মূলমন্ত্রকে ধারণ করে সারাদেশে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। সম্প্রতি গত ২৭ শে জুন (শুক্রবার) রামপুরা পুলিশ বক্স ও তার আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিডি ক্লিন-এর সদস্যরা আয়োজন করেন এক ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতা অভিযান।

সবুজ টি-শার্ট, মুখে মাস্ক ও মাথায় হেয়ার কভার পরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বিডি ক্লিনের সদস্যদের দৃশ্য অনেক পথচারীকেই আকর্ষণ করে। তারা শুধু রাস্তা বা স্থাপনা পরিষ্কারই করেন না, সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতেও কাজ করেন।

সংগঠনের সংগঠনের সদস্যরা বলেন, “আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন একটি পরিচ্ছন্ন ও সুস্থ বাংলাদেশ পায়। এজন্যই আমরা সবাই মিলে কাজ করছি।”

প্রতিনিয়তই দেশের বিভিন্ন জেলা ও বিডি ক্লিন-এর এই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোনো প্রকার পারিশ্রমিক ছাড়াই তরুণ-তরুণীরা দেশের প্রতি ভালোবাসা থেকেই এই কাজে নিজেদের নিয়োজিত রেখেছে।

বিডি ক্লিন বিশ্বাস করে—পরিবর্তন অন্য কারো উপর না চাপিয়ে বরং নিজ থেকে শুরু করলেই সম্ভব একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া।