পঞ্চগড় জেলা রিপোর্টার্স কমিটি গঠন: সভাপতি বাদশা, সম্পাদক জয়

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 15 hours ago

মোঃ শেখ ফরিদ, স্টাফ রিপোর্টার:

পঞ্চগড় জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক ঐক্য সুসংহত করার লক্ষ্যে ‘পঞ্চগড় জেলা রিপোর্টার্স কমিটি’ গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকল সদস্যের উপস্থিতিতে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা টিভির জেলা প্রতিনিধি মোঃ ডিজার হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি মাহামুদুল ইসলাম জয়। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অভিযান নিউজ টিভির সুকুমার বাবু দাস।

নবনির্বাচিত সভাপতি মোঃ ডিজার হোসেন বাদশা তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “পঞ্চগড়ের সাংবাদিকদের এক ছাতার নিচে নিয়ে আসার ক্ষেত্রে এই কমিটি একটি মাইলফলক। আমরা ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব।”

সাধারণ সম্পাদক মাহামুদুল ইসলাম জয় জানান, এই সংগঠন সাংবাদিকদের অধিকার আদায়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। পেশাগত মানোন্নয়নে সকল সদস্যকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাংগঠনিক সম্পাদক সুকুমার বাবু দাস তাঁর বক্তব্যে বলেন, “সংগঠনকে গতিশীল করতে আমরা মাঠপর্যায়ে সক্রিয় থাকব। নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং বিভিন্ন প্রশিক্ষণমূলক কর্মসূচির মাধ্যমে এই কমিটিকে একটি আদর্শ সংগঠনে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।”

সভায় উপস্থিত অন্যান্য সাংবাদিকবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

  • জেলা রিপোর্টার্স কমিটি
  • পঞ্চগড় নিউজ
  • সাংবাদিক সংগঠন