নন্দীগ্রামে শ্রেষ্ঠ বক্তা ও সংগীত শিল্পী মামুনুর রশীদ জমিরী

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 9 hours ago

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের থালতা মাঝগ্রাম গ্রামের কৃতি সন্তান, উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী ইসলামী সংগীত শিল্পী ও উদীয়মান তরুণ বক্তা আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী মোঃ মামুনুর রশীদ (জমিরী) সাহেব (দাঃ বাঃ) ধীরে ধীরে নিজের সৃজনশীল কাজের মাধ্যমে একটি সুপরিচিত নাম হয়ে উঠছেন। ছোটবেলা থেকেই তাঁর ভেতরে ছিল সৃষ্টিশীলতার প্রবল আগ্রহ আর সেই গভীর আগ্রহ ও নিষ্ঠাই তাঁকে আজকের এই সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছে।

গ্রামবাংলার শান্ত-সবুজ পরিবেশে বেড়ে ওঠা এই গুণী তরুণের চিন্তা ও চেতনায় রয়েছে গ্রামীণ মাটি ও সাধারণ মানুষের প্রতি এক গভীর টান। চমৎকার কণ্ঠের ইসলামী সংগীত ও সুমধুর আলোচনার মাধ্যমে ইতিমধ্যেই তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও উপজেলায় ব্যাপক সুনাম ও জনপ্রিয়তা অর্জন করেছেন।বর্তমানে তিনি দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এর ফাজেল এবং পেশাগত দায়িত্ব হিসেবে পানাই কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি থালতা মাঝগ্রাম দারুস সুন্নাহ একাডেমি ও কওমি মাদ্রাসার মহাপরিচালক হিসেবে নিযুক্ত থেকে এই অঞ্চলের দ্বীনি শিক্ষার আলো বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ক্বারী মোঃ মামুনুর রশীদ (জমিরী) তাঁর সুরলিত কণ্ঠের নান্দনিক ইসলামী সংগীত ও কোরআন-হাদিসের আলোকে দেওয়া সুন্দর বক্তব্যের মাধ্যমে যুবসমাজসহ সর্বস্তরের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এলাকাবাসী ও ভক্তদের মতে, তাঁর এই সৃজনশীল ও দ্বীনি খেদমত নন্দীগ্রাম উপজেলা তথা সমগ্র উত্তরবঙ্গের জন্য অত্যন্ত গৌরবের।

  • ইসলামী সংগীত শিল্পী
  • তরুণ বক্তা
  • থালতা মাঝগ্রাম
  • নন্দীগ্রাম সংবাদ
  • পানাই কেন্দ্রীয় জামে মসজিদ
  • বগুড়া
  • মামুনুর রশীদ জমিরী