রাষ্ট্রীয় অর্থে ইফতার পার্টি হারাম: আল্লামা ইমাম হায়াত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি:

দরিদ্র জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রীয়ভাবে বিলাসবহুল ইফতার পার্টি আয়োজনকে ‘হারাম’ বলে আখ্যা দিয়েছেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই অপচয়কে ইসলামের মানবিক আদর্শের পরিপন্থী এবং গুনাহের কাজ হিসেবে উল্লেখ করে তা বন্ধের দাবি জানান।

আল্লামা ইমাম হায়াত বলেন, ইফতার পার্টির নামে রাষ্ট্রীয় তহবিলের অপচয় করে রাজনৈতিক প্রদর্শনী করা রমজানের শিক্ষার সম্পূর্ণ বিপরীত। তিনি আরও মন্তব্য করেন যে, আলেম-ওলামার নামে উগ্রবাদী ও জঙ্গিবাদী মতাদর্শের ধারকদের রাষ্ট্রীয় আপ্যায়ন করা দ্বীন, রাষ্ট্র, গণতন্ত্র ও মানবতার বিরুদ্ধে যায়।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, বিত্তবান ও রাজনৈতিক ব্যক্তিদের ঘরে ইফতারের অভাব নেই। তাই এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ ছাড়া অন্য কারো জন্য রাষ্ট্রীয় তহবিল খরচ করা জায়েজ নয়। ধনীদের ইফতার করাতে হলে বা রাজনৈতিক উদ্দেশ্যে ইফতার মাহফিল করতে হলে তা ব্যক্তিগত বা দলীয় তহবিল থেকে করার আহ্বান জানান তিনি। রাষ্ট্রীয় অর্থ এভাবে ব্যয় করা থেকে বিরত থাকতে তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

  • আল্লামা ইমাম হায়াত
  • ইফতার পার্টি
  • বিশ্ব সুন্নী আন্দোলন
  • রাষ্ট্রীয় তহবিল