পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ভারতকেও র‍্যাংকিয়ে পেছনে ফেললো বাংলাদেশ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 1 hour ago

ক্রীড়া প্রতিবেদক:

পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করে টেস্ট ইতিহাসের সর্বকালের সেরা র‍্যাংকিংয়ে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। একই সাথে অভাবনীয় এই সিরিজ জয়ের ফলে দারুণ উন্নতি হয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও। রাওয়ালপিন্ডির পর সিলেটেও পাকিস্তানের বিপক্ষে এমন ঐতিহাসিক ও দাপুটে জয়ের পর ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে ৭ম স্থানে উঠে এসেছে শান্তর দল।

এর আগে এই দীর্ঘ সংস্করণে বাংলাদেশের সেরা অবস্থান ছিলো ৮ম স্থানে, যা অর্জিত হয়েছিল দীর্ঘ আট বছর আগে।অন্যদিকে বাংলাদেশের কাছে ঘরের মাঠে লজ্জাজনকভাবে হোয়াইটওয়াশ হওয়ায় আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। তারা দুই ধাপ পিছিয়ে বর্তমানে ৯ম স্থানে নেমে গেছে। শুধু আইসিসি দলগত র‌্যাংকিংই নয়, এই অবিস্মরণীয় সিরিজ জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিল বা চক্রের শীর্ষ ৫-এর মধ্যেও নিজেদের জায়গা করে নিয়েছে টাইগাররা। এই অবিশ্বাস্য সাফল্যের যাত্রায় টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে পরাশক্তি ভারতকেও পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ।চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত মোট ৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যার মধ্যে ২টিতে দুর্দান্ত জয়ের বিপরীতে ১টি ড্র এবং ১টি ম্যাচে হারের স্বাদ পেয়েছে তারা। এই সমীকরণে ৫৮ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট কুড়িয়ে টেবিলের ওপরের দিকে শক্ত অবস্থান তৈরি করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নাজমুল হোসেন শান্তদের ওপরে অবস্থান করছে কেবল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। তবে টেস্ট ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের নিচে অবস্থান করছে ভারত, ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মতো বিশ্ব ক্রিকেটের বাঘা বাঘা পরাশক্তিরা।

  • আইসিসি টেস্ট র‌্যাংকিং
  • বাংলাদেশ ক্রিকেট
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ