মাহমুদ ও সুজনের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নতুন কমিটি গঠন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 1 hour ago

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

মানবাধিকার সুরক্ষায় নিয়োজিত সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি (এইচআরডিএস)-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ২০২৬ সালের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। (১২ মে) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অনুমোদিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২৬ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশ করা হয়। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্টার নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গ্রীণ টিভির জেলা প্রতিনিধি মো. সুজন সরকার।

মানবাধিকার প্রতিষ্ঠা ও জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনটিকে আরও গতিশীল করার লক্ষ্যে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সহসভাপতি হিসেবে উত্তম কুমার দাস ও ফাহিম মুনতাসির, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ফারিজা আক্তার ও আনিসুর রহমান এবং অফিস সম্পাদক পদে মো. শাহাদাত হোসেন মনোনীত হয়েছেন। এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে মো. আবদাল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাহিদ মিয়া ও রিফাত হাসান ভূঁইয়া এবং আইন ও ভিকটিম সাপোর্ট সম্পাদক হিসেবে মিনহাজুল ইসলাম দায়িত্ব পালন করবেন। তথ্য অনুসন্ধান ও তদন্ত সম্পাদক হিসেবে সাদ্দাম হোসাইন, কর্মসূচি সম্পাদক রিপন মিয়া এবং গবেষণা সম্পাদক হিসেবে সাইফুল ইসলামসহ আরও বেশ কয়েকজন তরুণ ও অভিজ্ঞ সংবাদকর্মীকে বিভিন্ন সম্পাদকীয় পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। কার্যকরী সদস্য হিসেবে শাহ নেওয়াজ শাহ, রুপম সূত্রধরসহ মোট পাঁচজনকে রাখা হয়েছে যারা মাঠ পর্যায়ে মানবাধিকার রক্ষায় কাজ করবেন।নতুন কমিটির দায়িত্ব পাওয়ার পর সাধারণ সম্পাদক মো. সুজন সরকার তাঁর প্রতিক্রিয়ায় জানান যে মানবাধিকার রক্ষা ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে সংগঠনটিকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে। অন্যদিকে নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ বলেন যে ব্রাহ্মণবাড়িয়ায় ন্যায়বিচার ও সাম্যের চর্চাকে সুদৃঢ় করাই হবে তাঁদের মূল লক্ষ্য এবং এই সংগঠনকে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করতে তাঁরা বদ্ধপরিকর। কেন্দ্রীয় দপ্তর থেকে নবগঠিত এই কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে স্থানীয় পর্যায়ে মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। এই নতুন কমিটি গঠনের ফলে জেলায় মানবাধিকার কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় সুধী সমাজ।

  • আব্দুল্লাহ আল মাহমুদ
  • এইচআরডিএস
  • ব্রাহ্মণবাড়িয়া
  • মানবাধিকার সংগঠন
  • মো. সুজন সরকার