ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে টিকিট কালোবাজারি বিরোধী অভিযান, আটক ২ জনের কারাদণ্ড

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 44 minutes ago

জুনায়েদ,ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় টিকিট কালোবাজারি, অবৈধ মালামাল ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে পুলিশ। (১৭ মে) দুপুর ১১টা ৫০ মিনিটে পরিচালিত এই অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির তথ্য অনুযায়ী, স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সম্মুখে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় উপকূল এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেস ট্রেনের টিকিট অবৈধভাবে চড়া মূল্যে বিক্রির অপরাধে আব্দুল হাকিম (৪৮) ও কালু মিয়া (৩৮) নামের দুই কালোবাজারিকে আটক করা হয়।আটককৃতদের পরিচয়:১. আব্দুল হাকিম (৪৮), পিতা: দানু মিয়া, মাতা: সাজেদা বেগম, সাং- কলেজপাড়া, সদর, ব্রাহ্মণবাড়িয়া।২. কালু মিয়া (৩৮), পিতা: মৃত সাচ্চু মিয়া, মাতা: কহিনুর বেগম, সাং- উত্তর মৌড়াইল, সদর, ব্রাহ্মণবাড়িয়া।আটকের পর আসামিদের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট সোপর্দ করে প্রসিকিউশন দাখিল করা হয়।

বিজ্ঞ আদালত পেনাল কোড-১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক অপরাধ বিবেচনা করে উভয় আসামিকে ২৫০ টাকা করে অর্থদণ্ড এবং সেই সাথে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।সিলেট রেঞ্জের রেলওয়ে পুলিশ সুপার জন্নাত আফরোজ-এর প্রত্যক্ষ নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার শাকিল জাহান, রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম এবং টিকিট কালোবাজারি প্রতিরোধে সোচ্চার সামাজিক সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আরিফ বিল্লাহ আজিজীসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা।রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ যাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে এবং রেলের টিকিট কালোবাজারি সম্পূর্ণ নির্মূল করতে আগামী দিনগুলোতেও এই ধরণের ঝটিকা অভিযান অব্যাহত রাখা হবে।

  • টিকিট কালোবাজারি
  • ব্রাহ্মণবাড়িয়া সংবাদ
  • রেলওয়ে পুলিশ
  • রেলস্টেশন