
বিশেষ প্রতিবেদন:
পরিবহন সেক্টরে অত্যন্ত সুপরিচিত ও জনপ্রিয় একটি নাম মোঃ রিপন, যিনি এই অঙ্গনে “ফেমাস রিপন” হিসেবেই সর্বজনস্বীকৃত। লক্ষ্মীপুর জেলার রামগতি থানায় তাঁর স্থায়ী নিবাস হলেও বর্তমানে তিনি নোয়াখালীর সোনাপুর এলাকায় বসবাস করছেন। বিগত দীর্ঘ ১২ বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে ঢাকা-নোয়াখালী এবং ঢাকা-কক্সবাজার রুটে দূরপাল্লার গাড়ি চালিয়ে আসছেন তিনি। কর্মক্ষেত্রে সততা, অক্লান্ত পরিশ্রম ও যাত্রীসাধারণের প্রতি চমৎকার সেবামূলক মনোভাবের কারণে পরিবহন সেক্টরে তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।তবে মোঃ রিপন কেবল তাঁর পেশাগত দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নন, বরং সমাজসেবা ও মানবিক কার্যক্রমেও তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত।
নিজের উপার্জিত সীমিত আয় থেকেই বিগত তিন বছর ধরে তিনি নিরলসভাবে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। নিয়মিত বিভিন্ন মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে স্থানীয় এলাকায় তিনি একজন পরোপকারী মানুষ হিসেবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।নিজের এই মানবসেবামূলক কাজ প্রসঙ্গে মোঃ রিপন বলেন, “সাধারণ মানুষের অন্তহীন ভালোবাসাই মূলত আমার পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা ও শক্তি। আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব, আমি আজীবন এভাবেই সাধারণ ও অভাবী মানুষের পাশে থেকে সেবা করে যেতে চাই।”পরিবহন খাতে দীর্ঘদিনের কর্ম অভিজ্ঞতা এবং একই সাথে এমন নিঃস্বার্থ সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে “ফেমাস রিপন” আজ বহু মানুষের কাছে এক পরম অনুপ্রেরণার প্রতীকে পরিণত হয়েছেন।
