
আল আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া আগমনকে কেন্দ্র করে উষ্ণ শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন সিরাজগঞ্জ-কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আমিরুল ইসলাম খান আলীম।
তারেক রহমানের এই সফরকে ঘিরে সোমবার (২০ এপ্রিল) সিরাজগঞ্জের সায়দাবাদ রোডে আমিরুল ইসলাম খান আলীমের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে এক বর্ণাঢ্য শোডাউনের মাধ্যমে তাকে স্বাগত জানান। এ সময় নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগান ও মিছিলে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
উপস্থিত নেতাকর্মীরা জানান, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা রঙিন ব্যানার, ফেস্টুন ও দেশাত্মবোধক স্লোগানের মাধ্যমে তাদের নেতাকে বরণ করে নিতে প্রস্তুত।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জনগণের অধিকার ফিরে আসবে। তারা এই নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, আমিরুল ইসলাম খান আলীমের নেতৃত্বে সিরাজগঞ্জে বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত। আগামীতে দলীয় কার্যক্রম আরও জোরদার করে গণআন্দোলনকে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, তারেক রহমানের বগুড়া সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জসহ আশপাশের জেলাগুলোতেও বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
