টাঙ্গাইলে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালালেন স্ত্রী

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 2 months ago

সংবাদদাতা: লামিয়া ইসলাম অজান্তা

টাঙ্গাইলের ভুঞাপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার রাউৎবাড়ি গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী জাকিয়া তার শিশু সন্তানকে রেখে পলাতক রয়েছেন।​

আহত যুবকের নাম ফিরোজ (২৫), তিনি ওই গ্রামের শাহজাহানের ছেলে। ভুক্তভোগী ফিরোজ জানান, সকালে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। সেই সুযোগে তার স্ত্রী হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলে।​ ফিরোজের মামা আরজু সংবাদমাধ্যমকে জানান, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও পারিবারিক বিবাদ লেগেই থাকত। আজ সকালে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। ততক্ষণে তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় ফিরোজকে প্রথমে ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।​ আহত ব্যক্তির পুরুষাঙ্গের পুরো অংশটিই কেটে ফেলা হয়েছে। এতে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত সেবার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কাজল তালুকদার, উপ-সহকারী মেডিকেল অফিসার, ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

ঘটনা প্রসঙ্গে ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, বিষয়টি লোকমুখে শুনেছেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • টাঙ্গাইলে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালালেন স্ত্রী