
লামিয়া ইসলাম অজান্তা
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৬: ছোট পর্দার পরিচিত অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা আর নেই। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকা রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার নিজ বাসায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশ একে ‘আত্মহত্যা’ বলে ধারণা করছে। ঘটনার সময়: দুপুর পৌনে ১২টার দিকে পরিবারের সদস্যরা ইকরাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলভীর অবস্থান: ঘটনার সময় অভিনেতা জাহের আলভী শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন। সেখান থেকেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন। পরিবার ও সন্তান: জাহের আলভী ও ইকরার ১০ বছরের দীর্ঘ সংসার ছিল (কেউ কেউ বলছেন দীর্ঘ ১৬ বছর) তাদের আট বছর বয়সী একট পুত্রসন্তান রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তোলপাড়: মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেও ইকরার ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়া হয়েছিল। এমনকি আলভীর গতকালকের একটি ছবিতেও তিনি মন্তব্য করেছিলেন। হঠাৎ কী এমন ঘটল যে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা জল্পনা চলছে। অনেকেই দাম্পত্য কলহের ইঙ্গিত দিলেও অভিনেতা আলভী অনুরোধ করেছেন কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে। অভিনেতার বক্তব্য নেপাল থেকে ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে আলভী লেখেন আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল! আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি। পুলিশ বর্তমানে বাসার সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য আলামত সংগ্রহ করে বিষয়টি তদন্ত করছে।
