
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের জড়িয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বুধবার (৬ মে) এক প্রতিবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।প্রতিবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ, ছাতক কেন্দ্রের সহকারী প্রকৌশলী আব্দুল আজিম বলেন, বিদ্যুৎ বিভাগের মাধ্যমে একটি বিশেষ মহল তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে না পেরে বিভিন্ন সময়ে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। প্রকাশিত সংবাদগুলো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।তিনি আরও উল্লেখ করেন, ওই মহলটি তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে না পেরে উন্নয়ন প্রকল্পের বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ার সঙ্গে কর্মকর্তাদের নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে, যার কোনো ভিত্তি নেই। সহকারী প্রকৌশলী আজিম স্পষ্ট করে বলেন, “টেন্ডার প্রক্রিয়া ছাড়া কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সুযোগ আমাদের হাতে নেই। এছাড়া একক সিদ্ধান্তে এসব কাজ হয় না; ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ও যথাযথ নিয়ম মেনেই সবকিছু পরিচালিত হয়।”বিদ্যুৎ বিভাগের সুনাম ক্ষুণ্ণ করতে এ ধরনের ভিত্তিহীন সংবাদ ও অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো বন্ধের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
