আহলে সুন্নাত ঈদ জামাত উদযাপন পরিষদ হালিশহর থানার উদ্যোগে সব ভাইবোনদের নিয়ে ঈদুল আযহার নামাজ আদায়

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 2 hours ago

মঈনউদ্দিন,চট্টগ্রাম প্রতিনিধি:

আহলে সুন্নাত ঈদ জামাত উদযাপন পরিষদ চট্টগ্রাম হালিশহর থানা শাখার উদ্যোগে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত স্থানীয় লাকী স্কয়ার কমিউনিটি সেন্টারে আজ সকাল সাড়ে সাতটায় (৭:৩০) অনুষ্ঠিত হয়েছে। হালিশহর এলাকার মুসলিম ভাইদের পাশাপাশি মা-বোনদের ঈদের নামাজ আদায়ের জন্য এখানে বিশেষ ও সুশৃঙ্খল ব্যবস্থা রাখা হয়েছিল। পুরো হালিশহর অঞ্চলে মা-বোনদের নিয়ে সম্মিলিতভাবে ঈদুল আজহার নামাজ আদায়ের ইহাই একমাত্র সর্বজনীন জামাত।উক্ত পবিত্র ঈদ জামাতে উপস্থিত ছিলেন মানবতার রাজনীতির প্রবর্তক ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

নামাজ শেষে ঈদের গুরুত্বপূর্ণ খুতবা পেশ করেন প্রখ্যাত আলেম হাফেজ ক্বারী আল্লামা ইলিয়াছ শাহ। তিনি তাঁর খুতবায় বলেন, “বিশ্বজুড়ে অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন-মিল্লাত ও মানবতার মুক্তি সাধনায় মহান শাহাদাতের শিক্ষা জীবনে বাস্তবায়ন করতে হবে। খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের সকল ঈদ পালিত হওয়া উচিত।” তিনি আরও জোর দিয়ে বলেন, “একমাত্র সত্য ও সুষম মানবতার রাজনীতিই মানবসত্তাকে সুরক্ষিত ও বিকশিত করতে পারে এবং সব মানুষের জন্য একটি সর্বজনীন কল্যাণের রাষ্ট্র গড়ে তুলতে পারে। চলমান অপরাজনীতির বিনাশী গ্রাস থেকে বিশ্বকে উদ্ধারের একমাত্র পথ হলো মানবতার রাজনীতি। রাষ্ট্র তথা এই দুনিয়া কোনো একক গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়, বরং এটি পৃথিবীর সব মানুষের।”খুতবায় বিশ্ব মুসলিম উম্মাহর বর্তমান পরিস্থিতি তুলে ধরে বক্তা বলেন, আমরা এমন এক কঠিন সময়ে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছি, যখন দুনিয়াব্যাপী ইসলাম ও মুসলিম মিল্লাত এক ভয়ঙ্কর সংকটে বিপন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। সমগ্র বিশ্বমণ্ডলীর এই মর্মান্তিক দুরবস্থা ও বিপর্যয় থেকে নিজেদের এবং গোটা মানবতার উদ্ধারের লক্ষ্যে আমাদের সকলকে একতাবদ্ধ হতে হবে। নির্যাতিত ও সংকটে থাকা সকল ভাইবোনের দুঃখ-যন্ত্রণায় একাত্ম হয়ে তাঁদের সবার শান্তি, নিরাপত্তা ও মুক্তির পথ তৈরির শপথে বিশেষ মোনাজাত করা হয়।উক্ত ঈদুল আজহার জামাতে ইমামতি এবং নামাজ শেষে পবিত্র সালাতু সালাম পরিচালনা করেন বিশিষ্ট হাক্কানি আলেম মুফতি আল্লামা রেজাউল কাউসার। নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্বের সকল শান্তিকামী মানুষের কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে কান্নাকাটি করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরিশেষে, উপস্থিত ঈমানদার ভাইবোনসহ বিশ্ব মুসলিমের প্রতি ঈদের আন্তরিক মোবারকবাদ জানানো হয় এবং প্রতিকূলতা পেরিয়ে সুপথ কামনায় ঈদের ময়দানে শরিক হওয়া সকল ধর্মপ্রাণ ভাইবোনদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

  • আল্লামা ইমাম হায়াত
  • আল্লামা ইলিয়াছ শাহ
  • আহলে সুন্নাত ঈদ জামাত
  • ইনসানিয়াত বিপ্লব
  • ঈদুল আজহা ২০২৬
  • চট্টগ্রাম সংবাদ
  • মা বোনদের ঈদ জামাত
  • লাকী স্কয়ার কমিউনিটি সেন্টার
  • হালিশহর থানা