কসবায় দ্বীন ইসলাম হ/ত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 hour ago

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বহুল আলোচিত দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল আওয়ালকে (৪৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে তাঁকে কসবা থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আব্দুল আওয়াল কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং মেহারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের আব্দুল লতিফ মেম্বারের সন্তান।

র‍্যাব-৯ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী গণমাধ্যমকে জানান, শনিবার রাতে র‍্যাব-৯ ও র‍্যাব-১ এর একটি যৌথ অভিযানে রাজধানীর শেরে বাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়ের সম্মুখভাগ থেকে আব্দুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়। তিনি কসবায় সংঘটিত দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি।

উল্লেখ্য, গত ২৪ মার্চ দুপুরে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইলে দ্বীন ইসলাম (৩৫) নামের এক সাংবাদিককে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। নিহত দ্বীন ইসলাম একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে। এই হত্যাকাণ্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।

  • আব্দুল আওয়াল
  • কসবা
  • দ্বীন ইসলাম হত্যা মামলা
  • ব্রাহ্মণবাড়িয়া