ঈদ যাত্রার অগ্রিম টিকিট মিলবে কবে

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 3 hours ago

ইমান আলী,স্টাফ রিপোর্টার.

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য আগামীকাল ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। এবার ঈদযাত্রার সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।মঙ্গলবার রেলওয়ের পক্ষ থেকে প্রকাশিত এক সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি চলবে। অন্যদিকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত।

যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং রেল সেবা অ্যাপের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।রেলওয়ে কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, অনুমোদিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। অননুমোদিত মাধ্যমে অর্থ লেনদেন না করারও আহ্বান জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত প্ল্যাটফর্মের বাইরে টিকিট কেনার চেষ্টা করলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। যাত্রীদের ভোগান্তি কমানো ও টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণে রাখতেই এবারও শতভাগ অনলাইন পদ্ধতিতে টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রতিবছর ঈদে ট্রেনের টিকিট সংগ্রহকে কেন্দ্র করে স্টেশনগুলোতে দীর্ঘ ভিড় ও দুর্ভোগ দেখা দেয়। সেই চাপ কমাতে গত কয়েক বছর ধরে ধাপে ধাপে অনলাইন ব্যবস্থার ওপর নির্ভরতা বাড়াচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।