ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 4 days ago

দেলোয়ার হোসাইন মাহদী প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার একটি হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তানামূল ইসলাম ওরফে আশিক মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ এপ্রিল (শনিবার) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে পৌর শহরের কান্দিপাড়া ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আশিক মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কান্দিপাড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, পেনাল কোড ১৮৬০-এর অধীনে দায়েরকৃত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং-৩৯-এর ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন আশিক। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। র‍্যাব-৯-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গ্রেফতারের তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারের পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে আসামিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এই ধরনের বিশেষ অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

  • গ্রেফতার
  • ব্রাহ্মণবাড়িয়া
  • র‍্যাব-৯
  • হত্যা মামলা