স্বদেশের মাটিতে পা রেখেই প্রধান উপদেষ্টাকে ফোন দিলেন তারেক রহমান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 1 month ago

নিজস্ব প্রতিবেদক:

দেশে ফেরার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লবিতে অবস্থানকালে তাদের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।বিএনপি সূত্রে জানা গেছে, এটি ছিল একটি সৌজন্যমূলক আলাপ। কথোপকথনের শুরুতে তারেক রহমান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাকে আন্তরিক শুভেচ্ছা জানান।আলাপকালে তারেক রহমান তার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। বিশেষ করে, তার দেশে ফেরার পর যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় তিনি নিজের এবং তার পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, উভয় নেতার মধ্যে এই আলাপচারিতা ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ। মূলত শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যেই এই ফোনালাপটি অনুষ্ঠিত হয়।