পাঁচবিবিতে দাড়িপাল্লার জয়ের বার্তা দিলেন ফজলুর রহমান সাঈদ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 3 months ago

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টায় ইউনিয়নের বড় মানিক দাখিল মাদ্রাসার হলরুমে এই সমাবেশে ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতা-কর্মীসহ নিবেদিতপ্রাণ সদস্যরা অংশগ্রহণ করেন।সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. আহসান হাবিব এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মো. আহমেদ আলী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা মো. ফজলুর রহমান সাঈদ।তিনি বলেন,“জনগণের ভালোবাসা ও আস্থার ভিত্তিতে একটি আদর্শ সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে প্রতিটি কর্মীকে আত্মত্যাগ, নিষ্ঠা ও দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। আগত জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হলে ওয়ার্ডভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হবে।”ফজলুর রহমান সাঈদ আরও বলেন,“দাড়িপাল্লা শুধু একটি নির্বাচনী প্রতীক নয়— এটি ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধের প্রতীক। দাড়িপাল্লার বিজয়ের মাধ্যমে আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে দুনিয়া ও আখিরাতে কল্যাণ নিশ্চিত হবে।”সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আবু সুফিয়ান মুক্তার এবং উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য বিশিষ্ট আলেম মাওলানা আবুল বাশার।এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. মুরশিদুল আলম সোহাগ, বায়তুলমাল সেক্রেটারি মো. ফারজুল ইসলাম এবং ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি মো. নুহু নাজিউল হক।বক্তারা আগত জাতীয় নির্বাচনে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ, ঘরে ঘরে ইসলামী রাজনীতির বার্তা পৌঁছে দেওয়া এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।