
নাসিরনগর প্রতিনিধি, ব্রাহ্মনবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ‘পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন’-এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে বুড়িশ্বর উত্তর গ্রাম হাফিজিয়া মাদ্রাসায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৪০ জন ছাত্রকে কম্বল প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি তন্ময় আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িশ্বর উত্তর গ্রাম হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ শাহজাহান এবং মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ রায়হানুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুল হক আফনান।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্যাম্পেইনে মাদ্রাসার ছাত্রদের পাশাপাশি গ্রামের সাধারণ মানুষও বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করার সুযোগ পান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক ইকবাল হোসেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আনোয়ার, ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক বাঁধন, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক হুজাইফা, নির্বাহী সদস্য আদনান এবং সাধারণ সদস্য শাওন মাহমুদ, আনিসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুল হক আফনান বলেন, “আজ আমাদের সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও তৃতীয় বর্ষে পদার্পণ করা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। মানবতার সেবায় এই পথচলায় যারা শুরু থেকে আজ পর্যন্ত নিঃস্বার্থভাবে পাশে থেকেছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।” ভবিষ্যতে এ ধরনের সামাজিক কর্মকাণ্ড আরও ব্যাপকভাবে পরিচালনার করার প্রতিশ্রুতি দেন সংগঠনের কর্মীরা।
