নেতা নয়,খাদিম হিসেবে ছাতক-দোয়ারার মানুষের সেবা করতে চাই: আব্দুস সালাম মাদানী

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 5 days ago

মারুফ খন্দকার, সুনামগঞ্জ: সুনামগঞ্জ -৫ ( ছাতক-দোয়ারা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এবং ১১ দলীয় জোট সমর্থীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, আমরা নেতা নয়,খাদিম হিসেবে মানুষের কল্যানে কাজ করতে চাই,আপনাদের সেবা করার সুযোগ দিন। বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) সন্ধা ৭ টায় দোয়ারাবাজার উপজেলার স্থানীয় বাংলাবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত গনমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম মাদানী বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও অবহেলা আর অনিয়মের কারনে রাষ্ট্রিয় সেবা থেকে বঞ্চিত ছাতক-দোয়ারার মানুষ। জামায়াতে ইসলামী নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার মানুষ বৈষম্যমুক্ত উন্নয়ন পাবে। তাদের দূর্ভোগ লাগবে কেউ কাজ করেনি। যারাই ক্ষমতায় এসেছে লুটেপুটে খেয়েছে।

তিনি আরো বলেন, আমরা এই দুই উপজেলার মানুষের শিক্ষা,চিকিৎসা, বাসস্থান, খাদ্য, কর্মসংস্থান,রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। নির্বাচিত হলে এসব উন্নয়ন বাস্তবায়ন হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ -৫ আসনে সংগঠনটির মনোনয়ন প্রত্যাশী মাও সাদিক সালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক সুলতান আহমদ, সুনামগঞ্জ জেলা জামায়াতের মজলিসে সূরা সদস্য মাও আব্দুস সাত্তার,দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের আমীর ডা: হারুনুর রশিদ,সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইনসহ বাংলাবাজার ইউনিয়ন জামায়াতের এবং অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।