
ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পূর্বভাগ ইউনিয়নের সান্দেরপাড়া বাজার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।পূর্বভাগ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আইয়ুব খান এর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জজ মিয়া এর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আরাফাত উল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজুদুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর চেয়ারম্যান, প্রচার সম্পাদক আলী আজগর, ছাত্র বিষয়ক সম্পাদক দুলাল মেম্বার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সালাহউদ্দিন পিন্টু, শের আলী, শাহ আলী, আবিদ রাজা; উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সহ-সভাপতি আব্দুল কাদের সেন্টু, সাবেক সদস্য সচিব নাসির রহমান, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মাহমুদ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্বাস আলী, বকুল ইসলাম, এম. এ. বাক্কী, ইকবাল হাসান; জেলা নবীন দলের সাধারণ সম্পাদক শাহজাহান চকদার, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমরান মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জামসেদ মিয়া, সদস্য সচিব পনি চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক মুসল্লি উদ্দিন সোহাগ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম ভুঁইয়া, তাকিউল ইসলাম, কে এম মারজান, উপজেলা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খায়রুল বাসার রনি, যুগ্ম আহ্বায়ক শাকিল সিদ্দিকী, জেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য ইকরাম খাঁ, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী।
এছাড়া উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তিতন ফকির, গুনিয়াউক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট লিটন, ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম।
যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিরনগর সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মুখলেস মিয়া, কুন্ডা ইউনিয়ন যুবদলের সভাপতি অনু মিয়া, গোকর্ণ ইউনিয়ন যুবদলের সভাপতি তুষার মোল্লা সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
