
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে গড়ে ওঠা মানবসেবামূলক সংগঠন পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।শনিবার (২৭ সেপ্টেম্বর) ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি প্রকাশ করা হয়।২০২৫-২০২৬ মেয়াদের জন্য ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তন্ময় আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আশিকুল হক আফনান। এর আগে গত ১১ জুন সংগঠনের সাধারণ সভায় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন, বৃক্ষরোপণ, বন্যার্তদের সহায়তা, ত্রাণ বিতরণসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটি গঠনের মাধ্যমে এসব কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।নতুন কমিটির পদাধিকারীগণ সহ-সভাপতি: কাশেম মিয়া, ইয়াছিন চৌধুরী ও জাকির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক: শেখ রাসেল মিয়া ও শেখ মাসুম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক: তানভীর ইসলাম আনোয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক: মোজাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ: জুনাইদ আহমেদ,দপ্তর সম্পাদক: বাপ্পি চৌধুরী, প্রচার সম্পাদক: রবিন চৌধুরী,উপ-প্রচার সম্পাদক: রাকিব হাসান রাজা,তথ্য ও প্রকাশনা সম্পাদক: ফাহিমুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক: সাব্বির হোসেন,নারী বিষয়ক সম্পাদক: সনিয়া ইসলাম,ক্রীড়া সম্পাদক: সফিউল্লাহ,ধর্ম বিষয়ক সম্পাদক: শান্ত খন্দকার,ক্যাম্পেইন সম্পাদক: বাঁধন,প্রশিক্ষণ সম্পাদক: তিতন আহমেদ,দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক: হুজাইফা ইবনে সাদ,সমাজকল্যাণ সম্পাদক: আরমান হোসাইন।এছাড়া আরও ২৯ জনকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি তন্ময় আহমেদ বলেন, আমরা শুধু রক্তদানেই সীমাবদ্ধ নই, সমাজের প্রতিটি কল্যাণমূলক কাজে আমাদের অংশগ্রহণ অব্যাহত থাকবে। উপজেলা উন্নয়ন ও জনসেবায় আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে চাই।
