নাসিরনগরে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 5 days ago

ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নাসিরনগর সরকারি কলেজ গেইট সংলগ্ন চেয়ারম্যান মার্কেট প্রাঙ্গণে এই কর্মশালার আয়োজন করা হয়।

নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া–১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম. এ. হান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বিএনপির রাষ্ট্রীয় সংস্কার ও দেশ গড়ার ভিশন বাস্তবায়নে ছাত্রসমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান, সাবেক সহ-সম্পাদক আলী আশফাক রবিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরিফ উদ্দিন মৃধা এবং জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ও জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান। এছাড়াও জাকসু নেতা রিয়াসাল রাকিবসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ প্রশিক্ষণ প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পনি চৌধুরী, সাবেক সভাপতি নাসির রহমান, সাবেক আহ্বায়ক জমসেদ মিয়া এবং উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী। নাসিরনগর সদর, হরিপুর, বুড়িশ্বর, চাতলপাড় ও গোয়ালনগরসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এই কর্মশালায় অংশ নেন।

বক্তারা বিএনপির দেশ গড়ার রূপরেখা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের আগামী দিনের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। প্রশিক্ষণ শেষে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন উপস্থিত নেতাকর্মীরা।

  • এম. এ. হান্নান
  • ছাত্রদল
  • নাসিরনগর
  • বিএনপি