দিশারী ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

আল-আমিন হোসেন, বেলকুচি (সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জের বেলকুচিতে অবস্থিত দিশারী ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কোচিং সেন্টারে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে ফলাফলপত্র ও মেধা পুরস্কার তুলে দেওয়া হয়।

ফলাফল ঘোষণা শেষে মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে বিশেষ সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক। অধিকাংশ শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দের আমেজ পরিলক্ষিত হয়েছে।

পুরস্কার বিতরণী পরবর্তী আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, শুধু ভালো ফলাফল নয়, বরং নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে দিশারী ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের পরিচালক বলেন, “শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা সর্বদা সচেষ্ট। আগামীতেও শিক্ষার মান আরও উন্নত করতে আমাদের বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে।”

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোচিং শাখার পরিচালক আল-আমিন হোসেন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক রুপা মিস, বেলকুচি নিম্ন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ওয়াদুদ সরকার, আব্দুর রশিদ, ইমরান হাসান, শাকিব ইসলামসহ সহকারী শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

  • দিশারী ল্যাবরেটরী স্কুল
  • পুরস্কার বিতরণী
  • ফলাফল ঘোষণা ২০২৫
  • বার্ষিক পরীক্ষার ফলাফল
  • বেলকুচি সংবাদ
  • সিরাজগঞ্জ শিক্ষা সংবাদ