ঠাকুরগাঁওয়ে ৯ বছর বয়সী শিশু ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক আবু তালেবকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 5 months ago

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ৯ বছর বয়সী এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসা পরিচালক আবু তালেবকে অবশেষে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।জানা গেছে, ঘটনাটি ঘটে কয়েকদিন আগে জেলার এক স্থানীয় মাদ্রাসায়। ভুক্তভোগী শিশুর পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে রবিবার রাতে রাজধানী ঢাকা থেকে অভিযুক্তকে আটক করে।ঠাকুরগাঁও সদর থানার ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তালেব ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। শিশুটিকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।স্থানীয়দের দাবি, এমন অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা হোক যেন ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।