ঠাকুরগাঁওয়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 3 months ago

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে জাকের পার্টি ভক্ত ও যুব হিন্দু ভক্ত ফ্রন্টের সাংগঠনিক জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।হিন্দু ভক্ত ফ্রন্টে জেলা শাখার আয়োজনে শনিবার বিকেলে পৌর শহরের পাঠাগার চত্বর থেকে একটি র‍্যালী বের হয় র‍্যালীটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা জাকের পার্টি হিন্দু ভক্ত ও যুব ফ্রন্টের সভাপতি কেশব শর্মার সভাপতিত্বে বক্তব্য রাখেন জাকের পার্টির হিন্দু ভক্ত ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র বণিক,জাকের পার্টির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আলী আক্কাস,জেলা হিন্দু ভক্ত ফ্রন্টের সভাপতি রতন চন্দ্র সেনসহ অন্যান্যরা।এ সময় সেখানে জাকের পার্টির অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি ০১৭৭২৩৯৬৭৯০