টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 2 months ago

আকাশ দাশ সৈকত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। আগামী বছরের শুরুতে শ্রীলঙ্কা এবং ভারতের মাঠে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। যার জন্য ইতিমধ্যেই গ্রুপিং এবং পূর্ণাঙ্গ বিশ্বকাপ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা । ২০ দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের সি গ্রুপে পড়েছে বাংলাদেশ । যেখানে লাল-সবুজজার্সিধারিদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইতালি , নেপাল এবং ইংল্যান্ড ।বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে লিটন-তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমানদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় দুপুর তিনটায় ম্যাচটি অনুষ্ঠিত। বাংলাদেশের পরের দুই ম্যাচেও কলকাতায়। ৯ ফেব্রুয়ারি সকাল ১১টা সময় প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা ইতালির বিপক্ষে খেলবে বাংলাদেশ।টাইগারদের তৃতীয় ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। ১৪ ফেব্রুয়ারি কলকাতায় দুপুর তিনটায় ম্যাচটি খেলবেন লিটনরা। বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি, নেপালের বিপক্ষে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় ম্যাচটি শুরু হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হবে মুম্বাইয়ে। উল্লেখ্য প্রতিটি গ্রুপ পর্ব থেকে দুইটি করে দল সুপার এইটে জায়গা করে নেবে। এরপর সেখান থেকে শীর্ষ দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল