জাতীয় মৎস সপ্তাহ -২০২৫ উপলক্ষে দোয়ারাবাজারে মাছের পোনা অবমুক্তকরণ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 6 months ago

আব্দুল্লাহ আল মারুফ,দোয়ারাবাজার (সুনামগঞ্জ):জাতীয় মৎস সপ্তাহ -২০২৫ উপলক্ষে দোয়ারাবাজার থানা সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। “অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” স্লোগানে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা মৎস অফিস কর্তৃক জাতীয় মৎস সপ্তাহ -২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।সোমবার (১৮ আগষ্ট) বেলা সাড়ে ১২ টায় দোয়ারাবাজার থানা সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্ত করেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ও উপজেলা মৎস কর্মকর্তা তুষার কান্তি বর্মন।

এসময় উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ,দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান, মোহন রায়,মনিরুল ইসলাম, রফিজুল ইসলাম,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের যুগ্মআহ্বায়ক আব্দুল মোতালিব ভূইয়া, সদস্য সোহেল মিয়া,মামুন মুন্সি, মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা আপ্তার উদ্দিন, আনসার কর্মকর্তা অজিত রঞ্জন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস চাষীরা উপস্থিত ছিলেন।মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংশ্লিষ্ট সব অংশীজনের অংশগ্রহণে উপজেলার মৎস্য সম্পদের স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময়, গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর ও জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান, সুফল ভোগীদের মধ্যে উপকরণ বিতরণসহ বিভিন্ন আয়োজন রয়েছে সপ্তাহজুড়ে।