কালীগঞ্জে পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন পুলিশ সুপার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 6 months ago

গাজীপুর জেলা প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কালীগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক।সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে তিনি গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল খায়ের, কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনকে সঙ্গে নিয়ে পৌর এলাকার মনসাতলা দুর্গা মন্দির ও কালীগঞ্জ বাজারস্থ কালীবাড়ী পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন।এসপি বলেন, “দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সবাই যাতে শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্য গাজীপুর জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।” তিনি আরও জানান, প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নিরাপত্তার অংশ হিসেবে সিসি ক্যামেরা মনিটরিং, পুলিশের টহল টিম এবং কন্ট্রোল রুম সার্বক্ষণিক খোলা থাকবে।তিনি স্পষ্ট করে বলেন, মণ্ডপ এলাকায় মাদক, জুয়া বা যেকোনো ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ড প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন মনসাতলা দুর্গা পূজা মণ্ডপের সভাপতি প্রদীপ কুমার মিত্র ভজন, সাধারণ সম্পাদক গৌতম �