
দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা–আখাউড়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল থেকে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্র থেকে কমপক্ষে ২০০ গজ দূরে প্রার্থীর কর্মী–সমর্থকদের অবস্থান করার কথা থাকলেও অধিকাংশ কেন্দ্রেই এ নিয়ম মানা হচ্ছে না। অধিকাংশ স্থানে কেন্দ্রসংলগ্ন এলাকায় প্রার্থীর সমর্থকদের অবস্থান করতে দেখা গেছে।
নির্বাচনী পরিবেশ স্বচ্ছ ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।শৃঙ্খলার দায়িত্বে থাকা সাব-ইন্সপেক্টর মো. আব্দুল মান্নানসহ একাধিক কর্মকর্তা বলেন, প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে।
এদিকে কসবার দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান সহ একাধিক কর্মকর্তা বলেন, আমরা বারবার সরিয়ে দিচ্ছি, কিন্তু সুযোগ পেলেই তারা আবার ভিড় জমায়। কোথাও কোথাও পর্যাপ্ত খালি জায়গা না থাকায়ও সমস্যা হচ্ছে।
