
ঠাকুরগাঁও সদর প্রতিনিধি
কর্মচারী শ্রমিক ইউনিয়ন (দিনাজ-৩০) রাণীশংকৈল শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত ১৮ জানুয়ারি রবিবার রাত ৯টায় রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহিদুল ইসলাম জাহিদ, এমপি পদপ্রার্থী, ঠাকুরগাঁও–৩ আসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি প্রদীপ সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. কামাল পারভেজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও রাণীশংকৈল বণিক সমিতির সভাপতি মো. মোখলেসুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন রাণীশংকৈল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন আলী, জাতীয়তাবাদী শ্রমিক দলের রাণীশংকৈল উপজেলা সভাপতি মো. মালেক।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. হযরত আলী, উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও যুবসংঘ রাণীশংকৈলের সহ-সভাপতি মো. মুক্তারুল ইসলাম ভুট্টোসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সকল সদস্য এবং সাংবাদিকবৃন্দ।বক্তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকদের জন্য এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।
