সব প্রস্তুতি সম্পন্ন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য শুধু অপেক্ষামাত্র: প্রেস সচিব: শফিকুল আলম

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ (রা.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, “নির্বাচন আয়োজনের জন্য রিটার্নিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের প্রস্তুতি শেষ হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর পূর্ণ প্রস্তুতি এবং পোস্টাল ব্যালটের কার্যক্রমও সম্পন্ন। এখন বলা যায়, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য শুধু অপেক্ষামাত্র।”

গণভোট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি সীমিত। গণভোটে ‘হ্যাঁ’ দিলে চুরি-চামারি বন্ধ হয়ে যাবে। সরকার সংস্কারের পক্ষে বলেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে। এটি একটি সংস্কারের প্যাকেজ, যাতে ভবিষ্যতে অপশাসন বা স্বৈরাচার ফিরে না আসে।

তিনি আরও বলেন, অতীতে দিনের ভোট রাতে হওয়ায় মানুষ সঠিকভাবে ভোট দিতে পারেনি। এবার জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই নির্বাচন-এর মাধ্যমে সরকার প্রমাণ করবে যে তারা কোনো পক্ষপাতিত্ব করে না।

  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন
  • গণভোট
  • প্রেস সচিব
  • শফিকুল আলম