সিংড়ায় পিআরসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 6 months ago

সিংড়া (নাটোর) প্রতিনিধি

জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫দফা দাবিতে নাটোরের সিংড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে  সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন দলের নেতৃবৃন্দ। নাটোর-৩, সিংড়া আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, জেলা জামায়াতের কর্মপিরষদ সদস্য মাষ্টার আফছার আলী, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা  সহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ নেন।