সরাইলে ৭৫ দিনে কোরআনে হাফেজ হলেন “আদনান”

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 year ago

জেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরে অবস্থিত আবরারিয়া মডেল মাদরাসা থেকে ২ মাস ১৫ দিন অর্থাৎ ৭৫ দিনে পবিত্র কোরআনের হাফেজ হলো আদনান নামে এক মাদরাসা শিক্ষার্থী। সরাইল সদরের বিকাল বাজার আবরারিয়া মডেল মাদরাসা থেকে আদনান এই অল্প সময়ে হেফজ সম্পন্ন করে রেকর্ড সৃষ্টি করেছে।

আবরারিয়া মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম জানান, মাত্র ৬ বছর বয়সের আদনান ৭৫ দিনে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার বিষয়টি বিরল।

তিনি আরও বলেন, উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামের মোহাম্মদ ওবাইদুল্লাহর ছেলে আদনান ২০২৩ সালে এই মাদরাসায় ভর্তি হয়ে প্রায় ১৪ থেকে ১৫ মাস নূরানি পড়েছে এবং কায়দা সিপারা শেষ করে কোরআন শরীফ নাজেরা পড়েছে। তাকে কোরআন শরীফ মুখস্ত দেওয়ার পর মাত্র ৭৫ দিনে কোরআন শরীফ মুখস্ত করেছে। হাফেজ আদনানের অসাধারণ প্রতিভায় আমরা বিস্মিত। তার এই অসাধারণ কৃতিত্বের কথা আজ সরাইলের ধর্মপ্রাণ মানুষের মুখ মুখে।