সরাইলে দায়িত্ব পালনরত অবস্থায় পোলিং অফিসারের মৃত্যু

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 hours ago

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনে দায়িত্ব পালনরত অবস্থায় মো. মুজাহিদুল ইসলাম হাবিব (৪৮) নামের এক পুলিং অফিসার মৃত্যুবরণ করেছেন। তিনি জেলার সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের গোলাম মাওলার ছেলে। মুজাহিদুল ইসলাম হাবিব সরাইল উপজেলার পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরাইল জেলা পরিষদ অডিটোরিয়ামের ভোট কেন্দ্রে তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শ্যামল রঞ্জন দেবনাথ জানান, নির্বাচনের দায়িত্ব পালনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আমরা তাকে মৃত পাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন।