শাহ্ সিমেন্ট চাকরি দিচ্ছে, ২৪ বছর হলেই আবেদন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 17 hours ago

আবুল খায়ের গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের শাহ্ সিমেন্ট বিভাগের জন্য রিসার্চ অফিসার পদে জনবল নিয়োগ দেবে। গত ১০ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বিষয়বিবরণ
প্রতিষ্ঠানের নামআবুল খায়ের গ্রুপ
বিভাগশাহ্ সিমেন্ট
পদের নামরিসার্চ অফিসার
চাকরির ধরনবেসরকারি চাকরি (ফুল টাইম)
পদ সংখ্যা০১টি
লোকবল নিয়োগনির্ধারিত নয়
আবেদন শুরুর তারিখ১০ ফেব্রুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ২৮ ফেব্রুয়ারি ২০২৬
কর্মস্থলঢাকা
অফিশিয়াল ওয়েবসাইটwww.abulkhairgroup.com

আবেদনের যোগ্যতা ও অন্যান্য তথ্য

  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • অন্যান্য যোগ্যতা: টাইলস, সিরামিক বা সিমেন্ট সেক্টরে দক্ষতা থাকলে অগ্রাধিকার পাবেন।
  • বয়সসীমা: ২৪ থেকে ৩৫ বছর।
  • প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • কর্মক্ষেত্র: অফিস ভিত্তিক।
  • বেতন: আলোচনা সাপেক্ষে।
  • সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন:

👉 এখানে ক্লিক করুন (আবেদন লিংক)

  • আবুল খায়ের গ্রুপ নিয়োগ
  • চাকরির খবর
  • শাহ্ সিমেন্ট
  • শাহ্ সিমেন্টে নিয়োগ