শাহজাদপুরে পুলিশ সদস্যের বাসা থেকে তিন ভরি স্বর্ণ চুরি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 5 months ago

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৪নং রূপবাটি ইউনিয়নের শেলাচাপড়ী গ্রামে এক পুলিশ সদস্যের বাড়িতে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে জানা গেছে।পরিবারের সদস্যরা জানান, তারা কয়েকদিন ধরেই স্বাভাবিকভাবে বসবাস করছিলেন। তবে কখন বা কোন সময় এই চুরির ঘটনা ঘটেছে, তা কেউ নির্দিষ্ট করে বলতে পারছেন না। বিষয়টি টের পান যখন পরিবারের একজন সদস্য প্রয়োজনীয় কাজে আলমারির কাছে গিয়ে দেখেন তালা খোলা এবং ভেতরে থাকা স্বর্ণালঙ্কার নেই।পরিবারের সদস্যরা জানান, চোরেরা শুধুমাত্র স্বর্ণালঙ্কারই নিয়ে গেছে—বাড়ির অন্য কোনো জিনিসপত্র স্পর্শ করা হয়নি। এতে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।বাড়ির কর্তা ও ভুক্তভোগী পুলিশ সদস্য মহশীন আলী বলেন,“আমার সরকারি দায়িত্বের কারণে আমি অনেক সময় বাড়িতে থাকি না। কখন বা কিভাবে চোরেরা ঢুকেছে, তা আমরা বুঝে উঠতে পারছি না। তবে এ ঘটনায় আমি খুব শিগগিরই থানায় লিখিতভাবে মামলা করব।”