শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে সিংড়ায় উপজেলা প্রশাসনের আলোচনা সভা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM Television
প্রকাশ: 3 months ago

সিংড়া (নাটোর) প্রতিনিধি

উপজেলা প্রশাসনের আয়োজনে নাটোরের সিংড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ রিফাত।আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য ও মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুর ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদসহ অন্যান্যরা।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।