
সম্পাদকীয়
আজ ১লা মার্চ, অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক জাগ্রত মাতৃভূমি’ পরিবারের এক উজ্জ্বল নক্ষত্র ও নিজস্ব প্রতিবেদক মোসাঃ লামিয়া আক্তারের শুভ জন্মদিন। এই বিশেষ দিনে পত্রিকার পরিচালনা পর্ষদ, সম্পাদক ও সহকর্মীদের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা।
লামিয়া আক্তার সাংবাদিকতা পেশায় অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি বর্তমানে ‘দৈনিক জাগ্রত মাতৃভূমি’-র পাশাপাশি জাতীয় দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকায় ডেস্ক রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। তার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা এবং পেশাদারিত্ব ইতিমধ্যে সংবাদ মহলে প্রশংসা কুড়িয়েছে।
তার জন্মদিনে পত্রিকার সম্পাদক এক শুভেচ্ছা বার্তায় বলেন, “লামিয়া আক্তার আমাদের সংবাদ পরিবারের একজন অত্যন্ত পরিশ্রমী ও প্রতিশ্রুতিবদ্ধ সদস্য। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করছি।”
সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসাচ্ছেন। সাংবাদিকতার এই চ্যালেঞ্জিং পথে তিনি আরও অনেক দূর এগিয়ে যাবেন—এমনটাই প্রত্যাশা সকলের।
