রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 12 hours ago

পবিত্র রমজান মাসের পরপরই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাসউদ। রোববার (১ মার্চ) দুপুরে ইসি মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, সে বিষয়ে বর্তমানে জাতীয় সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কমিশন। সংসদ থেকে সিদ্ধান্ত এলেই সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া কমিশনের চলমান বিভিন্ন উপনির্বাচন নিয়ে ইসির বর্তমান তৎপরতার কথাও তিনি অনুষ্ঠানে তুলে ধরেন।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে ইসি মাসউদ বলেন, নির্বাচনে কোনো ধরনের ঘাটতি ছিল কি না, তা কমিশন গভীরভাবে খতিয়ে দেখছে। একই সাথে তিনি কমিশনের কার্যক্রমের গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

  • ইসি মাসউদ
  • নির্বাচন কমিশন
  • সিটি করপোরেশন নির্বাচন
  • স্থানীয় সরকার নির্বাচন